ঢাকা | বঙ্গাব্দ

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করলো এনসিপি ছবির ক্যাপশন: মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ad728

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এ কর্মসূচি আগামী জুলাই মাসজুড়ে সারা দেশে পালন করবে দলটি।

সোমবার (২৯ জুন) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসব্যাপী বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণে বিশেষ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

এনসিপির নেতারা বলেন, জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়কে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণ, আহতদের ত্যাগের স্বীকৃতি এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করতে এই মাসব্যাপী কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপি নেতারা আশা প্রকাশ করেন, তরুণ সমাজসহ দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি সফল হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতীয় চেতনা আরও সুদৃঢ় হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা নে

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা নে