ঢাকা | বঙ্গাব্দ

একাই চার গোল মেসির, পাঁচ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
একাই চার গোল মেসির, পাঁচ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি ছবির ক্যাপশন: মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করেছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। —এএফপি
ad728

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করেছেন আর্জেন্টাইন তারকা। তাঁর চার গোলের সঙ্গে দলের আরও তিন গোল যোগ হয়ে মায়ামি পেয়েছে ৭-১ গোলের বিশাল জয়।

মায়ামির হয়ে প্রথমবার এক ম্যাচে চার গোল করলেন মেসি। তাঁর ক্যারিয়ারে এটি এক ম্যাচে চার বা তার বেশি গোল করার অষ্টম ঘটনা। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ম্যাচে মায়ামির হয়ে গোলের সূচনা করেন কাসেমিরো। ২০ মিনিটে হেডে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স গোল করে মন্ট্রিয়েলকে সমতায় ফেরান। এরপর শুরু হয় মেসির গোলবন্যা।

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্ট থেকে গোল করেন লুইস সুয়ারেজ।

৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। মায়ামির হয়ে আরেকটি গোল করেন অ্যালেক্স শ।

এই জয়ে মায়ামির পাঁচ ম্যাচের জয়খরা কাটল। একই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানও ধরে রেখেছে তারা। ১৯ ম্যাচে ১৮ গোল করে চলতি এমএলএসে গোলদাতাদের তালিকায়ও দ্বিতীয় স্থানে থাকা পিটার মুসার চেয়ে এগিয়ে আছেন মেসি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝু

পশ্চিমবঙ্গের .নির্বাচনে বিজেপির বিজয় বাংলাদেশের নিরাপত্তা ঝু