ঢাকা | বঙ্গাব্দ

‘নাহিদ ইসলাম শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
‘নাহিদ ইসলাম শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস’ ছবির ক্যাপশন: ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান
ad728

প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থানে তার নেতৃত্বের ভূমিকাকে স্মরণ করে এ মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ জুন) সাভারে ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ড. ইউনূস বলেন, “আমাদের সঙ্গে আজ এখানে আছেন নাহিদ ইসলাম। তিনি কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস। বিশ্ববিদ্যালয় শেষ করা একজন ছাত্র একটি সরকারের পতন ঘটিয়েছে। সেনাবাহিনী, পুলিশ কিংবা আধাসামরিক বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে পারেনি। সেই সময়ের ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম।”

সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী স্বীকৃত এবং অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব গ্রহণে ড. ইউনূস সম্মত হয়েছিলেন এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দিয়েছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে ড. ইউনূস উল্লেখ করেন, সরকার গঠনের সময় নাহিদ ইসলাম সেই সরকারের অংশ ছিলেন। পরে তিনি পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয়লাভ করেছে এবং দলটির সংরক্ষিত নারী আসনেও দুইজন প্রতিনিধি রয়েছেন।

ড. ইউনূসের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ