বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা উন্নত করছে। ব্যক্তিগত চ্যাটের সুরক্ষা থেকে শুরু করে এআই সহায়তা, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন এবং ক্লাউড ব্যাকআপ—এমন বেশ কয়েকটি ফিচার রয়েছে, যেগুলো এখনও অনেক ব্যবহারকারীর অজানা।
১. চ্যাট লক করে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন
গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত চ্যাট Chat Lock ফিচারের মাধ্যমে লক করা যায়। চাইলে লক করা চ্যাট গোপন (Hide Locked Chats) রেখেও নির্দিষ্ট কোড দিয়ে পরে দেখা সম্ভব।
২. আসছে ইউজারনেম ফিচার
হোয়াটসঅ্যাপ এমন একটি Username ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
৩. ভয়েস মেসেজকে টেক্সটে রূপান্তর
Voice Message Transcription চালু করলে অডিও মেসেজ স্বয়ংক্রিয়ভাবে লিখিত টেক্সটে রূপান্তর হবে। ব্যস্ত সময়েও সহজে বার্তার বিষয়বস্তু জানা যাবে।
৪. গুরুত্বপূর্ণ চ্যাট আলাদা করুন
Chat Lists ফিচারের সাহায্যে পরিবার, অফিস, বন্ধু বা অন্যান্য বিভাগ তৈরি করে গুরুত্বপূর্ণ কথোপকথন আলাদা রাখা যায়, ফলে প্রয়োজনের সময় দ্রুত খুঁজে পাওয়া সহজ হয়।
৫. চ্যাটের মধ্যেই মেটা এআই
হোয়াটসঅ্যাপে থাকা Meta AI ব্যবহার করে তথ্য খোঁজা, অনুবাদ, লেখা তৈরি, ই-মেইল বা ক্যাপশন লেখা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায়—অ্যাপ ছাড়াই।
৬. নম্বর সেভ না করেই মেসেজ
কাউকে একবারের জন্য বার্তা পাঠাতে নম্বর ফোনে সংরক্ষণ করার প্রয়োজন নেই। wa.me লিংকের মাধ্যমে সরাসরি চ্যাট শুরু করা যায়।
৭. ক্লাউড ব্যাকআপেও অতিরিক্ত নিরাপত্তা
গুগল ড্রাইভ বা আইক্লাউডে সংরক্ষিত ব্যাকআপকে আরও নিরাপদ রাখতে End-to-End Encrypted Backup চালু করা যায়। এতে ব্যাকআপেও অতিরিক্ত এনক্রিপশন যুক্ত হয়।
হোয়াটসঅ্যাপের এসব ফিচার ব্যবহার করলে শুধু ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, বরং দৈনন্দিন যোগাযোগ, ফাইল শেয়ারিং ও মেসেজ ব্যবস্থাপনাও আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে।

কালের দাবি ডেস্ক