ঢাকা | বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৫৯২ মামলা, ডাম্পিং ৫৪৯ যানবাহন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৫৯২ মামলা, ডাম্পিং ৫৪৯ যানবাহন ছবির ক্যাপশন: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান
ad728

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ৫৪৯টি যানবাহন ডাম্পিং এবং ২৮৫টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। বিভিন্ন ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে।

ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর ট্রাফিক বিভাগে সর্বোচ্চ ৪৮৮টি মামলা করা হয়েছে। এরপর মতিঝিল বিভাগে ৪৬৩টি, উত্তরা বিভাগে ৪৪৩টি, তেজগাঁও বিভাগে ৩৪৮টি, লালবাগ বিভাগে ২৭৯টি, গুলশান বিভাগে ২৬০টি, ওয়ারী বিভাগে ১৯০টি এবং রমনা বিভাগে ১২১টি মামলা করা হয়।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সুপ্রিম কোর্টে তোলপাড়: একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহ

সুপ্রিম কোর্টে তোলপাড়: একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহ