ঢাকা | বঙ্গাব্দ

দুর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে সাইফুল হক, দিলেন সম্প্রীতির বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
দুর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে সাইফুল হক, দিলেন সম্প্রীতির বার্তা ছবির ক্যাপশন: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

 

ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যই জনগণের ঐক্য ও শক্তির ভিত্তি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, হিংসা ও বিভেদ সৃষ্টিকারী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, এবার দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। তবে মাঝেমধ্যে কিছু অশুভ শক্তি মানুষের ঐক্য ও সম্প্রীতি নষ্ট করতে উসকানি দিচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াচ্ছেন।

তিনি আরও বলেন, ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পরস্পরের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে জনগণের ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।



ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমা দর্শন শেষে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাইফুল হক। এ সময় তিনি সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটি ও মন্দির কমিটির নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।


তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনগণের ঐক্য অটুট রাখার পাশাপাশি হিংসা ও বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী ও আকবর খান, বিপ্লবী যুব সংহতির নেতা তুহিন রহমান ও আহমেদ রনিসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, '

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, '