ঢাকা | বঙ্গাব্দ

বোয়িংয়ের পর এবার এয়ারবাস থেকে ১০ বিমান কিনবে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
বোয়িংয়ের পর এবার এয়ারবাস থেকে ১০ বিমান কিনবে বাংলাদেশ ছবির ক্যাপশন: বাংলাদেশ এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে।
ad728

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পর এবার ইউরোপের এয়ারবাস থেকেও উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। সরকার এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার জন্য আগামী অক্টোবর মাসে চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

এর আগে সম্প্রতি বোয়িংয়ের সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এসব উড়োজাহাজের মধ্যে ওয়াইড-বডি ও ন্যারো-বডি উভয় ধরনের বিমান রয়েছে।

মন্ত্রী জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলেও উড়োজাহাজগুলো তাৎক্ষণিকভাবে বাংলাদেশে আসছে না। চুক্তির পর প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে পাওয়ার কথা রয়েছে। তবে দ্রুত অন্তত একটি উড়োজাহাজ ২০২৭-২৮ সালের মধ্যে দেওয়ার জন্য বোয়িংয়ের কাছে অনুরোধ করা হচ্ছে।

বাকি উড়োজাহাজগুলো ধাপে ধাপে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত আসতে পারে। এসব বিমান কেনার অর্থও এখনই পরিশোধ করতে হচ্ছে না বলে জানান মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, উড়োজাহাজগুলো চালু হওয়ার পর সেগুলো থেকে পাওয়া আয় ব্যবহার করেই ক্রয়মূল্য পরিশোধের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের বিমান বহর সম্প্রসারণের লক্ষ্যেই এয়ারবাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিমানমন্ত্রী। তাঁর মতে, বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়লে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে এবং এর ফলে টিকিটের দাম কমানোর সুযোগ তৈরি হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস যুক্ত হলে বাংলাদেশের উড়োজাহাজ বহরে বিভিন্ন নির্মাতার বিমান যুক্ত হবে। এর মাধ্যমে দেশের এভিয়েশন খাতের সক্ষমতা ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সুযোগ তৈরি করার লক্ষ্য রয়েছে সরকারের।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধা

নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধা