ঢাকা | বঙ্গাব্দ

দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু ও ১৫৪ জনের সংক্রমণ শনাক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু ও ১৫৪ জনের সংক্রমণ শনাক্ত ছবির ক্যাপশন: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
ad728

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬৩১ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ২৭২ জন। এছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৮২ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ৯৬৫ জন। তাদের মধ্যে ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৫৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে পৃথক রাখা এবং জ্বর বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

শেষ পর্যন্ত হার মানলেন স্টারমার, পদত্যাগের ঘোষণা

শেষ পর্যন্ত হার মানলেন স্টারমার, পদত্যাগের ঘোষণা