ঢাকা | বঙ্গাব্দ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণ, নতুন করে উত্তেজনা ইরানে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণ, নতুন করে উত্তেজনা ইরানে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশে বৃহস্পতিবার কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের চোগাদাক এলাকার বাসিন্দারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণগুলো ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিস্ফোরণের কারণ কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময় এর আগেও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকায় হামলার ঘটনা ঘটেছিল। সর্বশেষ বিস্ফোরণের খবর ঘিরে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই মাস হরমুজ প্রণালিতে টোল নেবে না ইরান

দুই মাস হরমুজ প্রণালিতে টোল নেবে না ইরান