ঢাকা | বঙ্গাব্দ

আজ ব্যাংক লেনদেন বন্ধ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
আজ ব্যাংক লেনদেন বন্ধ, বন্ধ থাকবে শেয়ারবাজারও ছবির ক্যাপশন: ১ জুলাই ব্যাংক হলিডে
ad728

অর্ধবার্ষিক হিসাব সমাপনের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের পুঁজিবাজারেও কোনো লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে।

প্রতি বছর ১ জুলাই দেশের ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ বা ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে এবং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ সম্পন্ন করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ উপলক্ষে বুধবার সাধারণ গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যেতে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখা হবে।

একই দিনে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—এর লেনদেনও বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের অধিকাংশ আর্থিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রমও স্থগিত রাখা হয়।

এ ছাড়া প্রতি বছর ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো বার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে থাকে। এ কারণে ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ