ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৬০০

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
এইচএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮, জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৬০০ ছবির ক্যাপশন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফাইল ছবি
ad728

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। আর জিপিএ-৫ পেয়েছেন আরও ১ হাজার ৬০০ শিক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

বোর্ডভিত্তিক ফল পরিবর্তনের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বোর্ডে পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮৫৩ জনের ফল।

অন্য বোর্ডগুলোর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জন, বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৩৫৩ জন, মাদ্রাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।



ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর এ বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন। তাঁদের মধ্যে প্রথম ফলাফলে অকৃতকার্য একজন শিক্ষার্থীও রয়েছেন।

এবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছিল। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ কিংবা গণনার ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।



আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।



গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

মূল ফলাফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পান। পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর হাজারো শিক্ষার্থীর ফল পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে পাস ও জিপিএ-৫ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল,নতুন সময়সীমা ২০২

এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল,নতুন সময়সীমা ২০২