ঢাকা | বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ডিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার ছবির ক্যাপশন: রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০৬, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
ad728

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, দুটি যানবাহন, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, অভিযানের সময় মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৫ জন, লালবাগ থেকে ৩০ জন, ওয়ারী থেকে ৫৩ জন, মতিঝিল থেকে ৪০ জন, তেজগাঁও থেকে ৬৬ জন, মিরপুর থেকে ১১৬ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জন রয়েছেন।

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা এবং ১৩ গ্রাম হেরোইন। এছাড়া একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী