লকডাউন পরিস্থিতি : বিপন্ন-বিপর্যয়ে পোশাক শ্রমিক
-
নিউজ প্রকাশের তারিখ :
Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্নিগ্ধা সুলতানা ইভা :: চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে ২০১৯-এর ডিসেম্বর মাসে শুরু হওয়া করোনা ভাইরাস বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়লেও বাংলাদেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় ৮ মার্চ ২০২০। এরপর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক বৈঠক শেষে বিশেষজ্ঞরা যখন বলেছেন ‘সারাবিশ্ব এই মহামারীর ঝুঁকিতে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়’ তখন সরকার ২৫ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। ২৪ মার্চ ২০২০ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সাধারণ ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনে রপ্তানিমুখী শিল্পকারখানা চালু রাখা যাবে। ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন দিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন কিন্তু কারখানা বন্ধের কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়া থেকে বিরত রইলেন। বেতন দেওয়ার বোঝাটা সরকারের মাধ্যমে জনগণের ঘাড়ে চাপিয়ে গার্মেন্টস মালিকদের দুই সংগঠন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘আরো বড়’ প্যাকেজ দাবি করে বললো ‘বিজিএমইএ’র কারখানা বন্ধের বা খোলার এখতিয়ার নেই। এটা সরকারের সিদ্ধান্ত। এ অবস্থায় কারখানা বন্ধ করা হবে না — জানালেন রুবানা হক। ২৬ মার্চ বিজিএমইএ সরকারী ছুটির সাথে সামঞ্জস্য রেখে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানান এবং রুবানা হক বলেন মার্চের বেতন মালিকেরা দেবেন, এপ্রিলের বেতন প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা থেকে দেওয়া হবে। গার্মেন্টস কর্মীরা ফেব্রুয়ারী মাসের বেতন মার্চের ১০/১২ তারিখে পেয়েছে। কিন্তু ওভারটাইমের কোনো টাকা পায়নি। ১৫ দিন বিনা মজুরিতে কাটলেই শ্রমিকের হাতে আর টাকা থাকে না। গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করলেও বেতন হবে কি না তা কেউই জানে না। হাতে টাকা নেই, চারিদিকে করোনা আতঙ্ক। সব মিলিয়ে দিশেহারা শ্রমিক। তাদের তো রেশনের ব্যবস্থাও নেই। মধ্যবিত্তের মতো সঞ্চয় সম্পদ কিছুই নেই। তারপরেও যেসব কারখানা ছুটির আওতায় পড়ল সেই শ্রমিক রিক্ত হস্তে ফিরে গেল গ্রামে। বিভিন্ন শ্রমিক সংগঠন মার্চ মাসের বেতনসহ আরও ২ মাসের বেতন অগ্রীম দেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করা হলো না। প্রধানমন্ত্রীর ঘোষণায় কারখানা বন্ধের কোনো নির্দেশনা ছিল না। বিধায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা খোলা যাবে; এই প্রেক্ষিতে যারা পিপিই, মাস্ক, স্যানিটাইজার সহ করোনা প্রতিরোধী সামগ্রী উৎপাদন করছে সেসব কারখানা বন্ধের কোনো নির্দেশন
নিউজটি পোস্ট করেছেন :
কালের দাবি ডেস্ক
কমেন্ট বক্স