ঢাকা | বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপে গোলের বন্যা, ৫৬ বছরের রেকর্ড ভাঙল এবারের আসর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
২০২৬ বিশ্বকাপে গোলের বন্যা, ৫৬ বছরের রেকর্ড ভাঙল এবারের আসর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


গোলের বন্যায় ভাসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছানোর আগেই টুর্নামেন্টটি গড়ে তুলেছে একাধিক নতুন মাইলফলক। প্রতি ম্যাচে গোলের গড়, বিশ্বকাপ ইতিহাসের ৩ হাজারতম গোল এবং ব্যক্তিগত রেকর্ড—সব মিলিয়ে ইতিহাসের অন্যতম স্মরণীয় আসরে পরিণত হয়েছে এবারের বিশ্বকাপ।

এ পর্যন্ত অনুষ্ঠিত ৯৬টি ম্যাচে মোট ২৮০টি গোল হয়েছে। ফলে প্রতি ম্যাচে গোলের গড় দাঁড়িয়েছে ২.৯২, যা ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের পর যেকোনো আসরের চেয়ে বেশি।

১৯৭০ সালের বিশ্বকাপে ৩২ ম্যাচে মোট গোল হয়েছিল ৯৫টি, যেখানে প্রতি ম্যাচে গড় ছিল ২.৯৭ গত ৫৬ বছরে সেই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে ২০২৬ সালের বিশ্বকাপ।

এছাড়া ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রতি ম্যাচে গোলের গড় ছিল ২.৭৮। অন্যদিকে সবচেয়ে কম গোলের বিশ্বকাপ ছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপ, যেখানে গড় ছিল মাত্র ২.২১।

সাম্প্রতিক তিনটি বিশ্বকাপে গোলের গড় ছিল তুলনামূলকভাবে কাছাকাছি—২০১৪ সালে ২.৬৭, ২০১৮ সালে ২.৬৪ এবং ২০২২ সালে ২.৬৯।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে ৪৮-এ উন্নীত হওয়া এবং অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর অংশগ্রহণ গোলসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

এবারের বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করা হয়েছে। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ৩,০০০তম গোল।

ব্যক্তিগত রেকর্ডেও উজ্জ্বল লিওনেল মেসি। তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ২১-এ নিয়ে গেছেন। পাশাপাশি বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও এখন তাঁর দখলে।

মেসির সবচেয়ে কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ১৯। এছাড়া নকআউট পর্বে ১১ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন ফরাসি এই তারকা।

এবারের বিশ্বকাপে সবচেয়ে গতিময় শট থেকে গোল করেছেন সেনেগালের পেপে গুয়ে। ইরাকের বিপক্ষে তাঁর শটের গতি ছিল ঘণ্টায় ১৩১.৯ কিলোমিটার।

অন্যদিকে সবচেয়ে দূর থেকে গোল করার কৃতিত্ব গেছে বেলজিয়ামের হান্স ভানাকেনের ঝুলিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২.৪৫ মিটার দূর থেকে করা তাঁর গোলটি এখন পর্যন্ত টুর্নামেন্টের দীর্ঘতম দূরত্বের গোল।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল