ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের দুর্গম রেতলাংয়ে কেএনএ-ইউপিডিএফের আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
বান্দরবানের দুর্গম রেতলাংয়ে কেএনএ-ইউপিডিএফের আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান ছবির ক্যাপশন: বান্দরবান পার্বত্য এলাকা
ad728

বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি যৌথ গোপন আস্তানাকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের অধীন দুর্গম রেতলাং এলাকায় একটি অভিযানিক দল কেএনএ ও ইউপিডিএফ-মূলের যৌথ আস্তানায় অভিযান চালায়।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

আইএসপিআর জানিয়েছে, বর্তমানে আশপাশের এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। তবে অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

অভিযান শেষ হওয়ার পর প্রয়োজনীয় তথ্য ও ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি