ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট—রফিককে পেছনে ফেললেন হাসান মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট—রফিককে পেছনে ফেললেন হাসান মাহমুদ ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে মোহাম্মদ রফিকের ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
ad728


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। ডারউইনে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের ২০ বছরের পুরোনো রেকর্ড।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দুর্দান্ত বোলিং করেন ২৬ বছর বয়সী হাসান। ১৭ ওভার বল করে ৫৫ রান খরচায় ৬ উইকেট নেন তিনি।

হাসানের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতে ৪৫ রান তুললেও এরপর জোড়া আঘাতে স্বাগতিকদের চাপে ফেলেন হাসান। তিনি দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে সাজঘরে ফেরান।

এরপর অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ চার উইকেটও নিজের দখলে নেন হাসান। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি।

১৭ ওভারে ৬ উইকেট নেওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ রফিকের দখলে। ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩২ দশমিক ২ ওভার বল করে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার।

দুই দশক ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই দুর্দান্ত বোলিং বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসেও বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দ্য অডিসি’ দেখতে গিয়ে সর্বস্বান্ত? যে ফাঁদে পা দিচ্ছেন দর্শ

‘দ্য অডিসি’ দেখতে গিয়ে সর্বস্বান্ত? যে ফাঁদে পা দিচ্ছেন দর্শ