ঢাকা | বঙ্গাব্দ

বিতর্কিত রেফারি মাউরিজিও মারিয়ানি পরিচালনায় ব্রাজিল–জাপান নকআউট লড়াই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বিতর্কিত রেফারি মাউরিজিও মারিয়ানি পরিচালনায় ব্রাজিল–জাপান নকআউট লড়াই ছবির ক্যাপশন: বিশ্বকাপের নকআউট পর্বে আজ (২৯ জুন) রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান।
ad728

বিশ্বকাপের নকআউট পর্বে আজ (২৯ জুন) রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। দুই দলের হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে এখন আলোচনার কেন্দ্রে ম্যাচের দায়িত্ব পাওয়া ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি।

বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে শুরু হবে শেষ ৩২-এর এই ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মারিয়ানিকে, যিনি অতীতে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় ছিলেন।

তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ রেফারি থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে এটি মারিয়ানির তৃতীয় ম্যাচ পরিচালনা। এর আগে গ্রুপ পর্বে সৌদি আরব–উরুগুয়ে এবং কলম্বিয়া–ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন তিনি। নকআউট পর্বে তাকে দায়িত্ব দিয়ে আবারও আস্থা রেখেছে ফিফা।

তবে তার রেফারিং ক্যারিয়ার ঘিরে বিতর্কও কম নয়। ২০২৪ সালে সিরি ‘আ’-তে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে একটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি, যার পর সাময়িকভাবে দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ভিএআর-সংক্রান্ত আরেকটি সিদ্ধান্ত নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়।

এর আগে ২০২১ সালে ইন্টার মিলান ও জুভেন্টাসের ম্যাচের শেষ মুহূর্তে দেওয়া পেনাল্টি সিদ্ধান্ত ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ম্যাচ শেষে ইন্টার মিলানের খেলোয়াড়দের সঙ্গে টানেলে তার তর্কে জড়ানোর ঘটনাও আলোচনায় আসে।

তবে বিতর্কের পাশাপাশি বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে এই ৪৩ বছর বয়সী রেফারির। সেই অভিজ্ঞতার ওপর ভর করেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাকে দায়িত্ব দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এখন দেখার বিষয়, ব্রাজিল–জাপানের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মারিয়ানি বিতর্ক ছাড়াই ম্যাচ শেষ করতে পারেন কিনা, নাকি আবারও কোনো সিদ্ধান্ত ঘিরে আলোচনায় উঠে আসেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য