ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন দল নয়, অপেক্ষা বাড়ল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-আফগানিস্তানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন দল নয়, অপেক্ষা বাড়ল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড-আফগানিস্তানের ছবির ক্যাপশন: আইসিসি
ad728

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) সম্প্রসারণ নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। ফলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ মিলছে না।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর বিষয়টি আলোচনায় এলেও শেষ পর্যন্ত বিদ্যমান কাঠামোই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে বাংলাদেশসহ নয়টি পূর্ণ সদস্য দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। যদিও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের পূর্ণ সদস্যের মর্যাদা রয়েছে, তারা এখনো এই প্রতিযোগিতার বাইরে রয়েছে। ফলে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

সভায় ওয়ানডে ক্রিকেটের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে ৪০ ওভারে নামিয়ে আনার প্রস্তাব নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি আইসিসি।

এদিকে প্রশাসনিক বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্র ও কানাডার সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে ফ্রান্স ক্রিকেট বোর্ডকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং মরিশাস ক্রিকেট ফেডারেশনকে নতুন সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই অনুমোদনের ফলে আইসিসির মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১১১। এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য এবং ৯৯টি সহযোগী সদস্য রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের ব্যবধানে বড় পতন, কমলো স্বর্ণের মূল্য

দুই দিনের ব্যবধানে বড় পতন, কমলো স্বর্ণের মূল্য