ঢাকা | বঙ্গাব্দ

বিতর্ক পেছনে ফেলে নতুন মিশনে জনি ডেপ, ট্রেলারেই বাজিমাত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বিতর্ক পেছনে ফেলে নতুন মিশনে জনি ডেপ, ট্রেলারেই বাজিমাত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


বিনোদন ডেস্ক

দীর্ঘ সাত বছরের বেশি সময় পর বড় স্টুডিওর হলিউড সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। তাঁর নতুন ছবি ‘এবেনেজার: আ ক্রিসমাস ক্যারল’-এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে, যা ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘এ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এই ছবিতে জনি ডেপ অভিনয় করেছেন কৃপণ বৃদ্ধ এবেনেজার স্ক্রুজ চরিত্রে। পরিচালক টি ওয়েস্ট গল্পটিকে আরও গাঢ় ও ভিন্ন আবহে পর্দায় তুলে ধরেছেন।

ট্রেলারে জনি ডেপকে একেবারেই ভিন্ন রূপে দেখা গেছে। সেখানে তাঁর সংলাপ "It's good to be back" দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। ট্রেলারে আরও দেখা যায় ইয়ান ম্যাককেলেন, রুপার্ট গ্রিন্ট, ডেইজি রিডলি, আন্দ্রেয়া রাইজবরো ও স্যাম ক্লাফলিনকে। 

ছবিটির প্রচারণার অংশ হিসেবে সান ডিয়েগো কমিক-কনেও স্ক্রুজের পোশাকে আকস্মিক উপস্থিত হয়ে ভক্তদের চমকে দেন জনি ডেপ। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ছবিটির প্রথম ট্রেলার।

'এবেনেজার: আ ক্রিসমাস ক্যারল' আগামী ১৩ নভেম্বর ২০২৬ যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমাকে জনি ডেপের মূলধারার হলিউডে প্রত্যাবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?