ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বখ্যাত রোবোসাব ২০২৬-এর সেমিফাইনালে রুয়েট, বাংলাদেশের জন্য নতুন মাইলফলক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
বিশ্বখ্যাত রোবোসাব ২০২৬-এর সেমিফাইনালে রুয়েট, বাংলাদেশের জন্য নতুন মাইলফলক ছবির ক্যাপশন: রোবোসাব ২০২৬-এর সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে রুয়েট এর ‘বেঙ্গলসাব’
ad728

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচের রোবট প্রতিযোগিতা রোবোসাব ২০২৬ (RoboSub 2026)-এর সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল ‘বেঙ্গলসাব’। আন্তর্জাতিক এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের পানির নিচের স্বয়ংক্রিয় রোবট প্রযুক্তি গবেষণা নতুন এক উচ্চতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান RoboNation আয়োজিত এ প্রতিযোগিতায় দলটি ৩৫ কেজি ওজনের স্বয়ংক্রিয় পানির নিচের রোবট ‘হাঙর ২.০’ নিয়ে অংশগ্রহণ করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৮টি দল নিবন্ধন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কর্নেল বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়, জর্জিয়া টেক, ভারতের বিভিন্ন আইআইটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান।

এতসব আন্তর্জাতিকভাবে স্বীকৃত দলের সঙ্গে প্রতিযোগিতা করে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়াকে রুয়েটের জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সেমিফাইনালে ওঠার জন্য অংশগ্রহণকারী দলগুলোকে পানির নিচে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি নির্ধারিত গেট অতিক্রম, একটি বারকে প্রদক্ষিণ এবং পুনরায় নির্ধারিত স্থানে ফিরে আসার চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়। রুয়েটের ‘বেঙ্গলসাব’ তাদের উদ্ভাবিত রোবটের মাধ্যমে নির্ধারিত এই মিশন সফলভাবে সম্পন্ন করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।

এ বছর বাংলাদেশ থেকে মোট চারটি দল প্রতিযোগিতায় নিবন্ধন করে। এর মধ্যে রুয়েটের ‘বেঙ্গলসাব’ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। অন্য দুটি দলের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

দলটির সদস্যরা জানান, গত বছরের অভিজ্ঞতা, দীর্ঘদিনের গবেষণা, সুপরিকল্পিত প্রস্তুতি এবং নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

রুয়েট দলের সদস্যরা হলেন—তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দলনেতা সুদীপ্ত মণ্ডল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার রাদওয়ানুর রহমান, সিরাজুম মুনির, আসাদুল্লাহ আল গালিবরাহুল দেবনাথ

দলটি গত ২৪ জুন রাত ৯টা ১৮ মিনিটে তাদের প্রথম প্রচেষ্টা জমা দেয় এবং ২৫ জুন সেটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

সংশ্লিষ্টদের মতে, রোবোসাবের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া বাংলাদেশের পানির নিচের স্বয়ংক্রিয় রোবট প্রযুক্তি গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, গবেষণার মান এবং প্রযুক্তিগত সক্ষমতার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর