ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫ ছবির ক্যাপশন: রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ad728


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলায় দুইজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, চলতি সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিভিন্ন ধরনের ৬১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার ওপর আরও চাপ ও নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইউক্রেনের জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

রুশ ড্রোন হামলায় নিহত দুইজনই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের বাসিন্দা বলে জানান জেলেনস্কি। হামলায় একটি আবাসিক ভবনের চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ জানান, এতে আরও ২৩ জন আহত হয়েছেন।

ওডেসায় রাতের হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে জানান জেলেনস্কি। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বন্দর ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদে একটি শপিং সেন্টারের কাছে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। জেলেনস্কি এই হামলাকে ‘চরম নৃশংস’ বলে উল্লেখ করেন।

ইউক্রেনের দনিপ্রো শহরে চিকিৎসাসামগ্রী সংরক্ষণের একটি গুদাম রুশ হামলায় ধ্বংস হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, শুক্রবার হামলায় সংস্থাটির একটি গুদাম ধ্বংস হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্বাস্থ্যসেবার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান।

টেড্রোস বলেন, যুদ্ধেরও কিছু নিয়ম রয়েছে এবং এর অন্যতম হলো স্বাস্থ্যসেবাকে সুরক্ষিত রাখা।অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ।

তিনি জানান, হামলায় চার ও নয় বছর বয়সী দুই শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। হামলার পর কয়েকটি যানবাহন, দুটি অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি বাড়িতে আগুন ধরে যায়।

রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

এদিকে, যুদ্ধের সম্মুখসারিতে রুশ সেনাবাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দুটি ছোট গ্রাম দখল করেছে। তবে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর মধ্যে ভাসিউতিনস্কে নামের একটি গ্রাম ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ও সরবরাহকেন্দ্র ক্রামাতোরস্ক থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযান শুরুর চার বছরেরও বেশি সময় পর দুই দেশই এখন দূরপাল্লার হামলা আরও বাড়িয়েছে। বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় জাতিসংঘ গত সপ্তাহে উভয় পক্ষের নিন্দা জানিয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার গড়ে তোলা হবে, শ্রমবাজার সম্প্র

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার গড়ে তোলা হবে, শ্রমবাজার সম্প্র