
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১২ দিনের সফরে বেইজিং গেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সফরে মতাদর্শ ও রাজনীতির তাত্ত্বিক বিভিন্ন বিষয়ে আয়োজিত কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরকালে আকবর খান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি চীনের কয়েকটি অঞ্চলও পরিদর্শন করবেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মশালা ও কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।
চীন সফরের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে শনিবার সন্ধ্যায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আকবর খান।